বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বে ৬ষ্ঠ যমুনা টেলিভিশন

সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বে ৬ষ্ঠ যমুনা টেলিভিশন

jamuna-TV

নতুন বছর, নয়া ক্যালেন্ডার। বছরের শুরুতেই সকলের প্রত্যয় আরও এগিয়ে যাওয়ার। এদিকে, বছরের দিনক্ষণ না এগুতেই সুখবর এলো যমুনা টেলিভিশনের দর্শক, শুভানুধ্যায়ীদের জন্য! মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে যমুনা। সারা বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশি এ গণমাধ্যম ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও নামের পাশে একাধিকবার এমন অর্জন যোগ করেছে যমুনা। বাংলাদেশভিত্তিক কোনো ইউটিউব চ্যানেলে হিসেবে এই র‍্যাঙ্কিয়ের সেরা তিনেও জায়গা করে নিয়েছিল যমুনা। এছাড়া, চতুর্থ ও পঞ্চম তো হয়েছেই।

এবারের এই অগ্রযাত্রায় যমুনা টেলিভিশন পেছনে ফেলেছে সিএনএন, ফক্স নিউজ, এনবিসি, এবিসির মতো চ্যানেলগুলোকে।

ইউটিউব চ্যানেলের দর্শকপ্রিয়তার পাশাপাশি কন্টেন্টের মান বিবেচনা করে সাপ্তাহিক ভিত্তিতে তালিকা প্রকাশ করে সোশ্যাল ব্লেড। এই র‍্যাঙ্কিয়ের সেরা দশ ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে শুধু যমুনা টেলিভিশনই।

টিম যমুনার সকল বিভাগের আন্তরিক প্রচেষ্টাই এমন অর্জনের নেপথ্যে বলে মনে করেন নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদ। তিনি বলেন, আমরা অন্যান্য অনেক চ্যানেলের মতো স্রোতে গা না ভাসিয়ে নিউজের গুরুত্ব বুঝে কন্টেন্ট দেয়ার চেষ্টা করি। দর্শককে বিভ্রান্ত করে ভিউ নেয়ার পরিবর্তে বরং বিভিন্ন বিষয়ে তাদের বিভ্রান্তি কাটানোর চেষ্টা থাকে সবসময়। তারই প্রতিফলন ঘটেছে সোশ্যাল ব্লেডের র‍্যাঙ্কিংয়ে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা নিয়েই এগিয়ে যাচ্ছে যমুনা টেলিভিশন। এরইমধ্যে যমুনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দেড় কোটির মাইলফলক ছাড়িয়ে এগিয়েছে আরও অনেকটা পথ। ‘সোশ্যাল ব্লেডে’ও পড়েছে এর প্রতিফলন। তালিকার শীর্ষে রয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ভারতের সংবাদভিত্তিক চ্যানেল ‘আজ তাক’ দুইয়ে রয়েছে।

social-blade-1-300x169

এমন অর্জনের প্রতিক্রিয়ায় যমুনার দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ। তিনি বলেন, আমরা মানুষের তথ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বৈচিত্র্যের দিকেও গুরুত্ব দিয়ে থাকি। বস্তুনিষ্ঠতা টিম যমুনার সর্বোচ্চ অগ্রাধিকার। সেই অঙ্গীকার নিয়েই মানুষের কাছে সর্বশেষ তথ্যটি সবার আগে পৌঁছে দেয় যমুনা টেলিভিশন। দেশে ও বিদেশে থাকা কোটি কোটি বাংলা ভাষাভাষীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফাহিম আহমেদ।

কেবল কী ইউটিউবে? যমুনার ফেসবুক পেজও পিছিয়ে নেই। ফেসবুকের ক্রাউডট্যাঙ্গেল ডাটাবেসের হিসেবে প্রায়ই বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্টার‍্যাকটিভ পেজের তালিকায় থাকে যমুনার ফেসবুক পেজ। এই আস্থা ও ভালোবাসার জন্য দর্শক, শুভানুধ্যায়ীদের প্রতি আরও একবার টুপিখোলা অভিবাদন জানাচ্ছে টিম যমুনা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক