বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শিবচরে জনতার ঢল 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শিবচরে জনতার ঢল 

0

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাত্রাপথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শনিবার এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর, সূর্য্যনগর এলাকাসহ কয়েকটি স্পটে জনতার ঢল নামে। পদ্মা সেতু পাড় হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর সকাল ১০টার দিক পাঁচ্চর অতিক্রম করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপির পক্ষ থেকে শিবচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানান। এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা পাঁচ্চর গোলচত্বর, সূর্য্যনগর এলাকাসহ কয়েকটি স্পটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শিবচর এলাকা অতিক্রম কালে স্থানীয় দলীয় নেতাকর্মীরা শ্লোগানে- শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কজুড়ে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক