বুধবার, ০৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
ডাসারে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার

ডাসারে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার

0

মো. জাফরুল হাসান, কালকিনি: অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানব পাচার চক্রের মূলহোতা মো. মিলন মাতুব্বর-(৪০)কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। গ্রেফতারকৃত মিলন মাতুব্বর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মো. শাজা মাতুব্বরের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রভাবশালীরা জরিয়ে পরছেন এ ধরনের কর্মকান্ডের সাথে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা মিলন মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিভিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার বালিগ্রাম ও কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। এবং চক্রের মূলহোতা মিলনের নেতৃত্বে বালিগ্রামের বেশ কয়েকজন যুবককে লিভিয়া নিয়ে বন্দি করে তাদের নির্যাতন চালায়। পরে ওই নির্যাতরে শিকার ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলামের নেতৃত্বে এস.আই সাহাবদ্দিন সঙ্গীয় ফোর্সনিয়ে দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে মানব পাচার চক্রের মূলহোতা মো. মিলন মাতুব্বরকে গ্রেফতার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, বর্তমানে স্থানীয় প্রভাবশালীরা মানবপাচার করে আসছে। তাই অসহায় ভূক্তভোগীরা মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী মিলনের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, মানব পাচারকারীরা গোপনে এ ধরনের কাজ করে আসছেন। তবে তাদের নামের তালিকা তৈরী করে তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক