বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
বিয়ের আশ্বাস দিয়ে যুবতীর সঙ্গে প্রতারনা,থানায় অভিযোগ দায়ের

বিয়ের আশ্বাস দিয়ে যুবতীর সঙ্গে প্রতারনা,থানায় অভিযোগ দায়ের

IMG_5045

মো. জাফরুল হাসান,কালকিনিঃ মাদারীপুরের ডাসারে বিয়ের আশ্বাস দিয়ে (১৯) বছরের এক যুবতীর সঙ্গে একাধীকবার প্রতারনা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রতারনার শিকার ওই যুবতী নারী আত্মহত্যা করার হুমকী দিয়ে আসছে। এদিকে বিচার পেতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ওই যুবতী। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ। অপরদিকে টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার গ্রামের স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সৈয়দ আজিম উদ্দিনের ছেলে লম্পট সৈয়দ পার্থিবের সঙ্গে প্রায় দুই বছর পূর্বে একই এলাকার বাক প্রতিবন্ধী অসহায় এক পিতার যুবতী কন্যার প্রেমের সম্পর্ক তৈরী হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন তার ছেলে পার্থিবকে কৌশলে বিদেশে পাঠিয়ে দেন। কিন্তু বিদেশে থাকা অবস্থায়ও প্রেমের সম্পর্ক বজায় রাখেন সৈয়দ পার্থিব। এদিকে সম্প্রতি ওই যুবতী নারীকে অন্যত্র বিয়ের দিন ধার্য করলে সৈয়দ পার্থিব ফোনের মাধ্যমে ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিলে অন্যত্র বিয়ে ভেঙ্গে দেন ওই যুবতীর পরিবার। পরে ওই যুবতী ও তার পরিবার প্রেমিক পার্থিবের পরিবারকে বিয়ের কথা বললে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের লোকজন বিয়েতে রাজি না হয়ে স্থানীয় নেতাদের মাধ্যমে টাকার বিনিময়ে আপোষ করার প্রস্তাব দেন। তবে প্রতারনার শিকার ওই যুবতী নারী আত্মহত্যা করার হুমকী দিয়ে আসছে। এদিকে বিচার পেতে আওয়ামী লীগ নেতা আজিমউদ্দিন তার ছেলে পার্থিবসহ ৫জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ওই যুবতী। অপরদিকে টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।
ভুক্তভোগী ওই নারী কান্না জরিত কণ্ঠে বলেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজীমের লম্পট ছেলে সৈয়দ পার্থিব আমাকে বিয়ে করার কথা বলে আমার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে। এবং পার্থিব বিদেশে গিয়েও প্রতিদিন আমার এবং আমার পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বলতো। তার পরিবার এখন আমাকে মেনে নিচ্ছে না। আমার পরিবার অন্যত্র বিয়ে দিতে চাইলে আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজীমের লম্পট ছেলে সৈয়দ পার্থিব বিয়ে করবে বলে তার বন্ধু নাদিমকে দিয়ে অন্য জায়গায় নিয়ে ১০ দিন রাখেন। এখন আমাকে বিয়ে করবে না বলে জানায়। আমি এর ন্যায় বিচার চাই। বিয়ে করবে না কেন? আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, কেনই বা আমার বিয়ে ভেঙে দিল। তবে আমি থানায় মামলা দেয়ায় আমাকে নেতাদের মাধ্যমে টাকার বিননিময়ে আপোষ হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, যুবতী নারীর সঙ্গে প্রতারনার ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে মামলা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক