বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
স্বামীর সাথে অভিমান করে বিদায়, নদীতে মিললো গৃহবধূর মরদেহ

স্বামীর সাথে অভিমান করে বিদায়, নদীতে মিললো গৃহবধূর মরদেহ

IMG_8818

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে হনুফা বেগম (৪৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে জেলার সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হনুফা সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে ও পৌর শহরের চৌরাস্তা এলাকার ইজিবাইক মেকার আনোয়ার বেপারীর প্রথম স্ত্রী। তার প্রাপ্ত বয়স্ক ৩ ছেলে সন্তান রয়েছে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা ও তার তিন ছেলে সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করেছেন ইজিবাইক মেকার আনোয়ার। ওই সংসারেও আনোয়ারের ১২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন যাবতই পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে স্বামীর কাছে হনুফা দাবি জানায়, তাকে প্রতিদিন একশো টাকা করে দিতে হবে। এসময় রোজগার কম হওয়ায় নিয়মিত টাকা দিতে অস্বীকৃতি জানায় আনোয়ার। তবে তালাক দিয়ে কাবিনের ২০ হাজার টাকা নিয়ে যেতে বললে স্বামীর সাথে অভিমানে ফুসে ওঠে হনুফা। এরই জেরে আজ সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবারের লোকজন। বিকেলে আড়িয়াল খাঁ নদীতে মরদেহ ভাসতে দেখে সদর থানায় জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে শিবচর কলাতলা নৌ ফাঁড়ির পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটির পরিচয় শনাক্ত করেন।

মাদারীপুরের শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে হস্তান্তর করা হয়। তার মাথায় একটু সমস্যা ছিল বলে জানা গেছে।
তিনি আরও বলেন, নিহত নারীর স্বামী ইজিবাইক মেকার আনোয়ার দুইটা বিয়ে করেছে। দুই ঘরে ১২ থেকে ২৭ বছর বয়সী ৪ ছেলে-মেয়ে রয়েছে। দ্বিতীয় বিয়ের পর হনুফাকে ঠিক মতো খরচের টাকা দিতো না। এজন্য প্রতিদিন ১০০ টাকা করে চেয়েছিলেন তিনি। কিন্তু রাজি না হওয়ায় এবং কাবিনে লেখা ২০ হাজার টাকা নিয়ে যেতে বলায় রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিন খোঁজাখুজি করেও তাকে পায়নি পরিবারের লোকজন। পরে মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক