রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
১৫ শ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর পাড়ে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ ও আইসিটি প্রতিমন্ত্রী

১৫ শ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর পাড়ে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ ও আইসিটি প্রতিমন্ত্রী

D45ED591-A6B3-41B0-9B07-4B4CC27BBBA4

শিব শংকর রবিদাসঃ পদ্মা সেতুর মাদারীপুর শিবচর অংশে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির (শিফট)ভিত্তিপ্রস্তর করলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার সকালে জেলার শিবচরের কুতুবপুরে ১৫ শ কোটি টাকার প্রকল্পটি ভিত্তিপ্রস্তর করা হয়। প্রকল্পটির মেয়াদ ৭০.৩৪ একর জমিতে জানুয়ারি ২০১৩ থেকে ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত নির্ধারন করা হয়েছে। এসময় কাজী নাবিল আহমেদ এমপি, নাহিদ খান এমপি, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের পর জননেত্রী শেখ হাসিনা নতুন ভিশন দিয়েছেন ২০৪১ একটি জ্ঞানভিত্তিক ,বুদ্ধিদিপ্ত,উদ্ভাবনী, স্মার্ট বাংলাদেশ বির্নিমানের। সেই স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ৪টি স্তম্ভ নির্বাচন করে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেটি হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। স্মার্ট সোসাইটি গড়ার জন্য যে স্মার্ট সিটিজেন গড়ার জন্য এই শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি তৈরি করছি। ২০৪১ সালকে স্মরণীয় করে রাখতে শিবচরে ২০ একর জায়গা জুড়ে ৪১ তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মিত হবে। যা হবে বাংলাদেশের এমআইটি। এখান থেকে তৈরি হবে বিশ্ববিজয়ী প্রযুক্তিবিদ।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই প্রকল্পটির গুরুত্ব অনেক বেশি। কারন আগামী দিনের বাংলাদেশ ডিজিটালের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে। এই প্রকল্পটি শুধু আমাদের এলাকাই নয় দক্ষিনাঞ্চলসহ সারাদেশেই গুরুত্ব বহন করে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের ভিশন দেখায় শুরুতে আমরা বুঝতে পারি না। যখন তিনি পদ্মা সেতুর কথা বলেছিলেন তখন অনেকেই এটা বিশ্বাস করে নাই এই নদীর উপর সেতু হতে পারে। আজ পদ্মা সেতু বাস্তবতা এখন আমরা এটা ব্যবহার করে দক্ষিনাঞ্চলবাসি অর্থনৈতিক মুক্তি পেয়েছি।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক