মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
রাজৈরে প্রবাসীর নির্মাণাধীন বসতবাড়িতে হামলা, ভাংচুর পিতাকে কুপিয়ে জখমের এর অভিযোগ

রাজৈরে প্রবাসীর নির্মাণাধীন বসতবাড়িতে হামলা, ভাংচুর পিতাকে কুপিয়ে জখমের এর অভিযোগ

328946189_747137846843048_2306942560248150783_n

রাজৈর সংবাদদাতাঃ মাদারীপুরের রাজৈরে উপজেলার রাজৈর বেপারীপাড়ায় এক প্রবাসীর নির্মাণাধীন বসতবাড়িতে হামলা, ভাংচুর, প্রবাসীর পিতাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী চাচাতো ভাইয়েরা অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। জমিসংক্রান্ত বিরোধে হামলা করেছে বলে দাবি করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবার। এ ঘটনায় বিচার দাবী করছে ওই পরিবার ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, (১ ফেব্রুয়ারী) বুধবার দিবাগত রাত ১০টায় ফদির বেপারী, মুরাদ বেপারী ও টুটুল বেপারীসহ ২০/২৫ জনের একটি দল বেশীয় অস্ত্র দা, লাঠি ও সাবল দিয়ে হামলা চালায়। এসময় প্রবাসী মোহাম্মদ রাজিবের নির্মাণাধীন বাড়িঘর তছনছ ভাংচুর চালায়। একপর্যায়ে প্রবাসীর পিতা ইসমাইল বেপারী(৭০) কে দা দিয়ে মাথায় কোপ দেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

প্রবাসী মোহাম্মদ রাজিব জানায়, ওরা আমার নির্মাণাধীন বাড়িঘর তছনছ ও ভাংচুর করে দিয়ে, আমার বৃদ্ধ পিতাকে কুপিয়ে জখম করেছে। আমি এর বিচার চাই।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন জানান,ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক