বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী যুবক নিহত

Rajoir Jamal pic 15.04.23

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী যুবক জামাল শেখ (৪২) নিহত হয়েছে। শুক্রবার বাংলাদেশী সময় রাত ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের মৃত রত্তন শেখের ছেলে।
স্বজন ও পারিবারিক সুত্রে জানা যায়, জামাল শেখ ভাগ্যের চাকা ঘুরানোর উদ্যেশ্যে ৬ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমায়। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। দক্ষিণ আফ্রিায় ব্যবসা করতে হলে ঐ দেশের নিয়ম অনুযায়ী কালী অর্থ্যাৎ কালো মেয়ে বিয়ে করতে হয়। জামাল সে মোতাবেক কালী বিয়ে করে ব্যবসা করে আসছিল। সেখানে তার একটি সন্তান রয়েছে। সম্প্রতি জামালের সাথে তার দক্ষিণ আফ্রিক্নান স্ত্রীর ভূল বোঝাবুঝি হয় এবং স্ত্রী বাবার বাড়ীতে চলে যায়। আবার ১০ দিন আগে  স্থানীয় সন্ত্রাসীরা জামালের দোকানে এসে কোল্ড ড্রিংকস ও চাঁদা দাবী করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। এসব মিলিয়ে শুক্রবার রাত ১০ টার দিকে সন্ত্রাসীরা তার দোকানে এসে গুলি করে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত জামালের চাচাতো ভাই এ্যড.মফিজুর রহমান জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল শুক্রবার রাতে নিহত হয়েছে। আত্মীয় স্বজন ও আমাদের দেশের সরকারী সহযোগিতায় লাশ দেশে আনার চেষ্টা চলছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ছি। লাশ দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক