বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

রাজৈরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

0C020D4A-4716-4404-BBA7-712DBFA96FA8

রাজৈর(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর ও শিবচরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও বিকালে এ দূর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের(ঢাকা মেট্রো ব- ১২-০৫-১২) সাথে মাদারীপুরগামী একটি পালসার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে সাকিব হাওলাদার(১৯) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে শিবচর উপজেলার পশ্চিম নিলখী গ্রামে রাস্তার পাশে খেলা করার সময় ইজিবাইকের ধাক্কায় নুঝহাত সাড়া(৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত সাড়া একই এলাকার শাহিন মাতুব্বরের মেয়ে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব মারা যায়। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক