মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু
মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন: রাজৈরে জমিজমা বিরোধের জেরে ধর্ষণ চেষ্টা মামলা, কারাগারে চা দোকানি

মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন: রাজৈরে জমিজমা বিরোধের জেরে ধর্ষণ চেষ্টা মামলা, কারাগারে চা দোকানি

Rajoir False Case Rape Trying Pic(1)-6.6.23

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে জমিজমা বিরোধের জেরে মিথ্যা ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজি মামলা করার অভিযোগ উঠেছে কালাম শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামি জায়গার ওয়ারিশ ফারুক খান(৪৮) বর্তমানে জেলহাজতে রয়েছেন। সোমবার (৫ জুন) বিকেলে রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ড হৃদয়নন্দী গ্রামে এ মামলা দুটির প্রতিবাদে ও সুষ্ঠু বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। ফারুক রাজৈর পৌরসভার ২ নং ওয়ার্ড পূর্ব স্বরমঙ্গল গ্রামের মৃত আজিজ খানের ছেলে ও কাঠেরপোল এলাকার চায়ের দোকানদার। এছাড়া ফারুক সহ ৫ জনকে আসামি করে আরো একটি চাঁদাবাজি মামলা করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, ১৯৭৫ সালে পিতা আজিজ খানের ক্রয়কৃত জায়গায় তারা চার ভাই দলিল মুলে বসবাস করে আসছে। কিন্তু পিতা মারা যাওয়ার সময় তারা ছোট থাকায় জায়গাগুলো রেকর্ড করতে পারেনি। এই সুযোগে ৪৯ নং হৃদয়নন্দী মৌজার বিআরএস ৮১ নং খতিয়ানে বিআরএস ১৪৬, ১৪৭ ও ১৯৩ নং দাগে ৬.৪০ শতাংশ জমি বিআরএস রেকর্ডীয় মালিক নিজারুল ইসলাম গংদের কাছ থেকে গত ১৫/০৫/২০১৩ ইং তারিখে কিনেছে বলে দাবি করে জায়গা দখল করতে আসে কালাম ও তার লোকজন। এসময় বাধা দেওয়ায় তিনি ক্ষমতাসীনদের আত্মীয় ও গোপালগঞ্জের বাসিন্দা পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে পৈতৃক জমি বাচাতে মাদারীপুর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করায় কালাম আরো ক্ষিপ্ত হয়। এরপর গোপালগঞ্জের দক্ষিণ মিয়াপাড়া গ্রামের বাসিন্দা নাসিমা বেগম(৪০) নামে এক নারীকে রাজৈরের ঘোষালকান্দি গ্রামের অস্থায়ী বাসিন্দা দেখিয়ে ১৬/০৫/২০২৩ ইং তারিখে তাকে দিয়ে মাদারীপুর আদালতে একটি মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা করে। পরবর্তীতে রাজৈর থানায় তদন্ত শেষে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ফারুককে একমাত্র আসামি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। একই সঙ্গে কালামের ছেলে শেখ সাইফুলকে(২৬) দিয়ে মাদারীপুর আদালতে ফারুক সহ তার আরো তিন ভাই সেলিম খান, মকবুল খান, উজ্জ্বল খান ও তার চাচাতো ভাই সাহাদাত খানকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।

এ নিয়ে চরম আতংকে বসবাস করছে ভুক্তভোগী পরিবার। ফারুকের দ্রুত কারামুক্তিসহ এ ঘটনার সুষ্ঠু বিচার ও সমাধান দাবি করেছেন তারা।

এ বিষয় রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, মামলা দুটি আদালতে করা হয়েছে। আমরা আদালতের অনুমতিতে ধর্ষণ চেষ্টার মামলাটি দায়ের করেছি। এছাড়া চাঁদাবাজি মামলাটির রিপোর্ট তদন্ত শেষে দেবো।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক