বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ১

শিবচরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ১

0

শিবচরঃ মাদারীপুরের শিবচরে সন্ত্রাসী হামলায় এক ইউপি চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবচর পৌরসভার কেরানীবাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে রাতেই একজনকে আটক করেছে।

আহত আতিকুর রহমান মাদবর কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া আহত বাকি দুইজন হলেন– কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শিবচর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের শিবচর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি বাচ্চু খলিফার বাড়ির সামনে আলাপ করছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর। এ সময় আতিক ও তাঁর সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। হামলায় ইউপি চেয়ারম্যান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ও আতিকের সহযোগী সোহরাব হাওলাদার আহত হয়। চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। চেয়ারম্যানের মাথায় ও চোখে আঘাত প্রাপ্ত হয়েছে। খবর পেয়ে আহত চেয়ারম্যানের এলাকার হাজারো লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। রাতে হাজারো নেতা কর্মী মহড়া দিয়ে আহত চেয়ারম্যানকে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাতেই নাহিদ নামের একজনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত আতিক মাদবর বলেন, হঠাৎ আমার উপর হামলা চালানো হয়। এসময় আমাকে রক্ষা করতে এসে আরো ২ জন আহত হয়। আমি কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম আমার উপর হামলা হতে পারে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, ‘চেয়ারম্যানসহ তাঁর সহযোগীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক