বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে ভবনসহ জায়গা কিনে বিপদে প্রবাসী: সৌদি থাকা অবস্থায় ৩ মামলার শিকার প্রবাসীর সংবাদ সম্মেলন

রাজৈরে ভবনসহ জায়গা কিনে বিপদে প্রবাসী: সৌদি থাকা অবস্থায় ৩ মামলার শিকার প্রবাসীর সংবাদ সম্মেলন

0

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে ভবনসহ জায়গা কিনে মহাবিপদে পড়েছেন প্রবাসী মোহাম্মদ আলী শেখ(৪৫)। তিনি সৌদি অবস্থানরত সময় তার বিরুদ্ধে ৩টি সহ মোট ৪টি মামলা করেছে জায়গা বিক্রেতা হান্নান লস্করের ভাই ও স্বজনেরা। এরই প্রতিবাদে শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর উপজেলা প্রেসক্লাব স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই সৌদি প্রবাসী। তিনি উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের মোস্তফা শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী মোহাম্মদ আলী শেখ বলেন, আমি উপজেলার মহিষমারি গ্রামে আমার প্রতিবেশী হান্নান লস্করের কাছ থেকে ২৩ লাখ টাকা দিয়ে একতলা একটি ভবন সহ ১০ শতাংশ জায়গা কিনেছি। কিন্তু আমাকে নোটারী করে বায়নাপত্র দিয়ে প্রথমে ১০ লাখ ও পরে স্ত্রীকে ডাক্তার দেখানোর কথা বলে আরো ১০ লাখ টাকা নিয়ে পরিবারসহ আমেরিকা চলে গেছে হান্নান। এখন আমাকে দলিলও দেয় না আর জায়গাও বুঝিয়ে দিচ্ছে না। উল্টো আমাদের নামে সন্ত্রসী হামলা ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এরমধ্যে ৩টি মামলা দায়েরের সময় আমি সৌদি ছিলাম। আমি দেশে আসার পর ঘর পুড়িয়ে আরেকটি মামলা করেছে।

এসময় তার ছোট বোন জামাই মাসুদ মিনা বলেন, আমি থাকি টেকেরহাট পূর্ব স্বরমঙ্গল গ্রামে। মহিষমারি আমার শ^শুরবাড়ি, মোহাম্মদ আলী আমার সোমন্দি (স্ত্রীর বড় ভাই)। এই সূত্র ধরে কোন ঝামেলা হলেই আমাকে মামলায় দেওয়া হয়। অথচ যারা মামলা করে তারা আমাকে চেনে না আর আমিও তাদেরকে চিনি না। আমি সরকারের কাছে এসব মিথ্যা মামলাকারীদের সুষ্ঠু বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী মোহাম্মদ আলী শেখের বাবা মোস্তফা শেখ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক