বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

IMG_6567

রাজৈর প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে কুমার নদ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- বরগুনার নাচনাবাদ গ্রামের আবুল কালাম ফকিরের ছেলে মোঃ বসার ফকির (২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের আল শাহালম মাঝির ছেলে মোঃ শফিউল্লাহ সুমন (২৫), একই উপজেলার দেলবাড়ি গ্রামের সাদেক শেখের ছেলে মোঃ মোস্তাকিম (২১)।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে অবৈধ ড্রেজার বিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এসময় রাজৈর উপজেলার টেকেরহাট তাতিকান্দা গ্রামের কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক। এসময় তাদেরকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক জানান, খবর পেয়ে আমাদের থানা পুলিশের একটি অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, কারণ সাজা দেওয়ার ফলে তারা আর বালু কাটতে পারবে না।
তিনি আরও জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটবে আর সাধারণ মানুষ কষ্টে থাকবে তা হতে দেব না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক