বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার

রাজৈরে বিদেশে পাঠানোর প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়া দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার

photo-output

সুজন হোসেন রিফাত, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে রাজৈরে প্রবাসের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে প্রায় সারে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল দম্পতি র‍্যাবের হাতে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত দশটার দিকে রাজৈর থানায় যশোর থেকে তাদের আনা হলে রাজৈর থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ আরোও জানায়, মাদারীপুর আদাতলে পৃথক মামলায় এই দুই আসামী পলাতক ছিলো এদের মধ্যে জহিরুল ইসলাম সিলন খান (৪০) সিআর মামলার ৪২৫/২৩ এ পলাতক ছিলেন ও তার স্ত্রী নুর নাহার কনা (৩৪) সিআর ৯০/২৪ মামলায় অভিযুক্ত ছিলেন শনিবার যশোর জেলায় র‍্যাবের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা রাজৈর উপজেলার ইশিবপুরের আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম সিলন খান ও তার স্ত্রী একই এলাকার সাইদুল ইসলাম খন্দকারের মেয়ে নুর নাহার কনা।

ভুক্তভোগী এডভোকেট ইমন হোসেন জানান, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে বাইশ লাখ টাকা হাতিয়ে নেয় এরা, পরে আমাকে একুশ লাখ টাকার একটি চেক দেয়, সেই চেক দিয়ে মামলা দায়ের করলে র‍্যাব-৬ যশোরের সহযোগিতায় ও রাজৈর থানার অফিসার ইনচার্জের সহায়তায় এদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, প্রাথমিক ভাবে চার কোটি সত্রিশ লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক