বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান

দীর্ঘ ৩৬ বছর স্বৈরশাসন মুক্তি হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছে মানুষ- হিমেল আল ইমরান

IMG_8577

আকাশ আহম্মেদ সোহেলঃ বিগত দিনে স্বৈরশাসক দীর্ঘ ৩৬ বছর এখানে শাসন কায়েম করেছিল, মানুষ নতুন করে ভোটের অধিকার ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলছেন বলে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিমেল আল ইমরান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।হিমেল আল ইমরান বলেন, ভোটের অধিকার ফিরে পেয়ে মানুষ উৎফুল্ল। তারা ভোট দেওয়ার জন্য উদ্দীপ হয়ে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে। সবার কাছে উৎসবমুখর পরিবেশ মনে হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য এই মাথা থেকে ওইমাথা পর্যন্ত চষে বেড়াচ্ছি। যত উদীয়মান লোক আছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে পরিক্ষিত নেতা হিসেবে আমি মাদারীপুরের সব চাইতে নির্যাতিত নেতা ছিলাম। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান যদি মনে করেন মাদারীপুর ২ সংসদীয় আসনে আমি আসিন করলে ভাগ্য আকাশে নতুন সূর্য উদয় করতে পারবো তাহলে আমি ধানের শীষের মনোনয়ন চাই।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান বলেন, উন্নয়নের ধারা কি? তা মাদারীপুর ২ আসনের মানুষ ভুলে গেছে। আমি চাই একটি নতুন মাদারীপুর উপহার দিতে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সঠিক প্রয়োগ হবে, মানুষের উন্নয়ন দ্বারেদ্বারে পৌঁছে যাবে- এমন একটা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে দিতে চাই মাদারীপুরবাসীকে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক