বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে জাল দলিলে বাধা ও ভুয়া কাগজে মামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রাজৈরে জাল দলিলে বাধা ও ভুয়া কাগজে মামলা, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

IMG_8898

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে জাল দলিল দিয়ে জমি দখলে বাধা ও ভুয়া কাগজ দিয়ে মামলা করার অভিযোগ উঠেছে সরো কারিকর (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামে বিরোধপূর্ণ জমির পাশে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী বেল্লাল হাওলাদার (৪৩)। এসময় নিজের ক্রয়কৃত জমি বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা দাবি করেন তিনি। একই সঙ্গে ওই মামলাবাজ সরোর বিচার দাবি করা হয়। ভুক্তভোগী বেল্লাল ওই গ্রামের কুটি মিয়া হাওলাদারের ছেলে।
উপস্থিত ছিলেন, শহীদুল হাওলাদার, রফিকুল হাওলাদার, হাসান মোল্লা, তৈয়ব মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেল্লাল হাওলাদার বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল স্বরমঙ্গল মৌজায় বাড়ির পাশে থাকা মোট ৪ টি দাগ থেকে ১২ শতাংশ জমি ক্রয় করি। পরে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করে ওই জমিতে চাষাবাদ করে আসছিলাম। কিন্তু হঠাৎ এক ভূমিদস্যু সরো কারিকর জাল দলিল এবং পাশের দাগের জমির দলিল ছিনতাই করে মোট ৪৮ শতাংশ জমি উল্লেখ আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। এরপর অক্টোবর মাসের ৯ তারিখে আমার পক্ষে রায় আসে। তার দলিলের কোন সত্যতা নাই। পরবর্তীতে আবারও অপর একটি দাগের দলিল দিয়ে ৪৫ শতাংশ জমি উল্লেখ করে মামলা দেয়। আমার জমিতে ইট, বালু, রড ছিল। সেগুলো চুরি হয়ে গেছে। এই মামলার পাল্লায় পড়ে আমার এক হাত ভেঙে গেছে। এখনো গুরুতর অবস্থায় জীবন-যাপন করছি। এই মামলায় পড়ে আমার ৩০ লক্ষ টাকার ক্ষতি হইছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে, টেকেরহাটে লস্করদের জমি ডিসিআর কেটে তার নামে আনে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সেই জমি উদ্ধার করা হয়। আমি দেশের আইনকে শ্রদ্ধা করি। তাই রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও মাদারীপুর জেলা প্রশাসনের কাছে মামলাবাজ ও ভূমিদস্যু সরো কারিকরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক