শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বড় বোনের বাড়ী বেড়াতে এসে ভাই নিহত

বড় বোনের বাড়ী বেড়াতে এসে ভাই নিহত

6EDAEDE9-8CE5-41AD-9DCC-365585D3465D

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে বোনের বাড়ী বেড়াতে এসে নিহত হয়েছে রিপন শেখ (২৫) নামে এক যুবক। দুলাভাই রাজ্জাক ফকিরের পেটানিতে তার নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় বোনের শ্বশুরবাড়ি রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত রিপন শেখ একই উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রব শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাজৈর উপচেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকিরের সাথে রিপনের বোন রিপার ১০ বছর আগে বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। রবিবার দুপুরে রিপন তার বোনের বাড়ীতে বেড়াতে আসে। এদিকে রিপা তার মাকে খবর দিয়ে ডেকে নিয়ে টেকেরহাট বন্দরে কেনাকাটার জন্য গেলে সেখানে রাজ্জাক ফকিরের সাথে দেখা হয়। পরে রাজ্জাক ফকির তার স্ত্রীকে বাড়ীতে এনে বেদম মারপিট করতে থাকে। তার শ্যালক রিপন বাধা দিলে তাকেও বেদম মারপিট করা হয়। এক পর্যায়ে রিপা তার মাকে খবর দিলে, মা মর্জিনা বেগম এসে দেখে রিপন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষনা করে। রিপনের বোন রিপা অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নিহত রিপনের মা মর্জিনা বেগম বলেন, জামাই রাজ্জাক ফকির  নেশাখোর। সে আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে মেয়ে ও ছেলেকে মারধর করে । পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, পারিবারিক কলেহর জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক