রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

b2e0f183-85e5-4e27-96f2-71025a502e5f

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার সহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে টেকেরহাট বন্দরে খালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়ার বাস ভবনে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এসময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া ও বর্তমান ইউপি সদস্য সাগর মিয়া সহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীরা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদানের সময় বিএনপির জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে অঙ্গিকার ব্যক্ত করেন সাবেক চেয়ারম্যান হামিদুর শাহ-আলম মিয়া।

একাধিক রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান অনুসারী আওয়ামী লীগ নেতা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ-আলম মিয়া। তিনি খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি নিজেকে শাজাহান খানের ভাইগ্না পরিচয় দিতেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক