সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ৫ জন নিহত,৩ জন আহত

মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ৫ জন নিহত,৩ জন আহত

0

খোন্দকার রুহুল আমিনঃ গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোবাসের ড্রাইভার ও ৪জন নারীসহ ৫জন নিহত ও ৩জন আহত হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে । এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা গামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাট গামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মাইক্রোবাসের সমুখভাগ দুমড়েমুচড়ে যায় । এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪জন নারী ঘটনাস্থলেই নিহত ও ৩জন আহত হয়েছে। নিহততের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে । সে হলো ঢাকা জিগাতলা এলাকার সালমা জামান (৩৫) । অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে । ভাংগা হাইওয়ে পুলিশের এস আই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক