রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস

নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস

21fa1636-93bc-4f35-87f9-8d2f550a8e92

নিত্যানন্দ হালদার, মাদারীপুরঃ ৮ সেপ্টেম্বর ছিল বিশ্ব ফিজিওথেরাপি দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “হৃদরোগ ও উচ্চ রক্তচাপ জনিত স্ট্রোক প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপির গুরুত্ব”। এছাড়াও, বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, বিকলাঙ্গ, প্রতিবন্ধী শিশু চিকিৎসায় ঔষধ জনিত বিভিন্ন জটিলতা এড়াতে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় আনুষ্ঠানিক ও ঝাকজমক ভাবে পালিত হয়। এ উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টারে আয়োজন করা হয় বিনামূল্যে ফিজিওথেরাপি সেবার।

মাদারীপুরে একজন উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট মানুষের সেবা করে মন জয় করে নিয়েছেন ডাঃ সুমন বিশ্বাস। হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন তিনি। মানবিক ফিজিওথেরাপিস্ট হিসেবেও যথেষ্ট সুনাম সুখ্যাতি রয়েছে তার। ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বতন্ত্র পেশা এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি-২০১৮) এর অন্তর্ভুক্ত।

এই পেশায় সেবা প্রদান করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের ফিজিওথেরাপিতে স্নাতক (গ্রাজুয়েশন) ও এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ (বিআরসি আইন ২০১৮) পাঁচ বছর মেয়াদি ডিগ্রীধারী পেশাজীবী স্বতন্ত্র ফিজিওথেরাপি প্রাকটিশনার কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। ডাঃ সুমন বিশ্বাস এই পেশায় প্রশিক্ষণ গ্রহণ করে রোগীর সেবা চালিয়ে যাচ্ছেন। তার সেবার মান ও সুনাম মাদারীপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ছড়িয়ে পড়লে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে তার থেরাপি সেন্টারে।

গবেষণায় প্রমাণিত যে ফিজিওথেরাপিস্টের নির্দেশনায় পরিচালিত “কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন” এবং নিয়মিত থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে হৃদরোগ জনিত ৮০-৯০% ঝুঁকি কমানো সম্ভব। এই বিষয়টি মাথায় নিয়ে ডাঃ সুমন বিশ্বাস রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন ভোর থেকে রাত ৯টা পর্যন্ত।

জানা গেছে মাদারীপুর জেলায় ফিজিওথেরাপিতে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক হিসেবে সুমন বিশ্বাস অত্যন্ত যত্নসহকারে সেবা প্রদান করে থাকেন। হৃদরোগে আক্রান্ত রোগী ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা নিয়ে আসছেন রোগীরা। আর প্রাণকার সেবা প্রদানে প্রায়ই নিরাময় হয়ে যাচ্ছেন রোগীরা। জিবিএস ভাইরাস থেকে শুরু করে প্যারালাইসিস, বিকলাঙ্গ, বাত ব্যথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন রোগীরা এবং সকলেই নিরাময় হচ্ছেন বলে রোগীদের কাছ থেকে জানা গেছে।

নাম প্রকাশ না করা শর্তে একজন জিবিএস ভাইরাসে আক্রান্ত রোগীর সাথে কথা বলে জানা গেছে তিনি জানুয়ারী/২৬ মাসের ৮ তারিখ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে জিবিএস ভাইরাস শনাক্ত হলে তার চিকিৎসা সেবা দেওয়া হয়। হাসপাতাল থেকে আসার পর থেকেই ডাঃ সুমনের থেরাপি সেন্টারে সেবা নিয়ে তিনি ৯৫ ভাগ নিরাময় হয়েছেন।

ডাঃ সুমন বিশ্বাস বলেন, ফিজিওথেরাপিতে উচ্চতর প্রশিক্ষণ ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল(বিআরসি-২০১৮) আইন মেনে প্রায় ৮ বছর যাবৎ তিনি সুনামের সাথে থেরাপি সেন্টার পরিচালনা করে আসছি। কিন্তু কিছু পেশাদাররা এই আইনের তোয়াক্কা না করে মাদারীপুর জেলায় নামে বেনামে বিভিন্ন স্থানে ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে যাচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক ও সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি যদি এসব মানহীন ফিজিওথেরাপি সেন্টারের উপর পড়ে তাহলে ভুল ফিজিওথেরাপি চিকিৎসা থেকে জেলার মানুষ রেহাই পাবে।

নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম সরোয়ার জ্ঞানান,বর্তমান সময়ে বয়স্ক লোকের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি এবং বয়সের কারণে যে অসুবিধাগুলো হয় বিশেষ করে হাতে,মেরুদন্ডে,ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা বা সমস্যা দেখা দেয়। এছাড়াও বিভিন্ন রোগ প্র্যাকটিভ প্রচুর মাত্রায় আমাদের দেশে হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে স্নায়ুবিক কিছু সমস্যা দেখা দেয়। এর জন্য ঔষধ প্রয়োগ করলে যতটুকু উন্নতি হয়,তার চেয়ে বেশি উন্নতি হয় ফিজিওথেরাপির মাধ্যমে। মাদারীপুরে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। যা উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসকরা প্রশিক্ষণ দিয়ে আসছেন।আন্তর্জাতিক ফিজিওথেরাপি দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

21fa1636-93bc-4f35-87f9-8d2f550a8e92

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক