বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী

মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী

Screenshot
Screenshot

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ভূমিদস্যু, বাল্যবিবাহ, মানবপাচার আমার ২১ টি ইউনিয়নের মধ্যে থাকা যাবে না। এগুলো বন্ধ করতে গিয়ে আমার মৃত্যুও হতে পারে। কিন্তু আমার পরিস্কার কথা সমাজ থেকে এইসব অপরাধ বন্ধ করতে হবে।

বুধবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী ১২১ তম কুম্ভমেলা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার এরিয়ার মধ্যে কোন বিষাক্ত গন্ধ ধুমা চলবে না। আজকে সরকারের মাত্র ৮৭ দিন। কিন্তু এর পূর্বেই আমরা সরকারের অঙ্গীকারগুলো মেনেছি। সারাদেশের মতো কদমবাড়ির মেলাও কেউ গাঁজাসক কোন মাদক সেবন করতে পারবে না। যদি কেউ খায়, আপনারা যদি তাদেত ধরে না দেন আর আমরা যদি ব্যবস্থা নিতে না পারি, তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সভায় আরো উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, গণেশ পাগল সেবাশ্রম (কুম্ভমেলা) মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জীবন বোস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক