বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরে শতবর্ষী একটি বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ দুটি ভবন ঝুকিপূর্ণ নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে শতবর্ষী একটি বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ দুটি ভবন ঝুকিপূর্ণ

মাদারীপুরে শতবর্ষী একটি বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ দুটি ভবন ঝুকিপূর্ণ

IMG_2507

নিত্যানন্দ হালদার,মাদারীপুর॥ সপ্তম এডওয়ার্ডের সময় প্রতিষ্ঠিত স্থায়ী মঞ্জুরীকৃত শতবর্ষী মাদারীপুরের রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের একাডেমিক ভবনসহ দুটি ভবন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। রয়েছে খরস্রোতা খালের ভাঙ্গন আতঙ্কে বিদ্যালয় ভবনটি। বরাদ্দকৃত চারতলা ভবনের একতলা ভবনের কাজ সম্পন্ন হওয়ার পর বাকী ভবনের কাজ অজ্ঞাত কারনে রয়েছে বন্ধ। শতবর্ষী বিদ্যালয়টির খালের ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ, অবকাঠামোগত উন্নয়নসহ জাতীয়করণের দাবি উঠেছে এলাকাবাসীর দীর্ঘদিন আগ থেকে। সকল সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা।

জানা গেছে,১৯০২ সালে সপ্তম এডওয়ার্ডের সময় প্রত্যন্ত অঞ্চলের জনগনের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় জমিদার মনীন্দ্র কুমার মজুমদার তার পিতার স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠা করেন রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন। ১শ ২৪ বছর যাবৎ হাটি হাটি পা পা করে জ্ঞানের আলো জ্বালিয়ে আসছে বিদ্যালয়টি। এই বিদ্যালয় থেকে সাধু,সন্ন্যাসী,পীর,আউলিয়াসহ হাজারো জ্ঞানী ও গুণীজন শিক্ষার আলোতে আলোকিত হয়েছেন। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন মাদারীপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের আধ্যাত্মিক মহাপুরুষ শ্রীশ্রী জগদীশ পরমহংসদেব(ফটিক সাধু),বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বিশ্ব বরেণ্য যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ,পীর আমীর আলী শাহ সহ হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশবিদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। বিদ্যালয়টি খরস্রোতা দুটি খালের ভাঙ্গনে সংকুচিত হয়ে আসছে। শতবর্ষী বিদ্যালয়টির তিনটি ভবনের মধ্যে একাডেমিক ভবনসহ দুটি ভবনই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝে মাঝেই ছাদের পলিস্তরা খসে খসে পড়ছে। বৃষ্টির পানি পড়ছে শ্রেণি কক্ষের মধ্যে।জীবনের ঝুকি নিয়ে শিক্ষকদেরকে ক্লাস করতে হচ্ছে ঝুকিপূর্ণ দুটি ভবনে। ১২৪ বছরের পুরনো এই বিদ্যালয়টির অবকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি। প্রায় ১৪ বছর আগে চারতলা ভবনের কাজ শুরু হয়ে একতলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও বাকি কাজ রয়েছে বন্ধ। শতবর্ষী বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় এলাকার জনগনের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। শতবর্ষী বিদ্যালয়টির খালের ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ,অবকাঠামোগত উন্নয়নসহ জাতীয়করণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী,শিক্ষক,প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও এলাকাবাসী।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, দুটি ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় অত্যন্ত ঝুকি নিয়ে ক্লাস করতে হচ্ছে তাদেরকে। অনেক সময় ছাদের পরিস্তরা খসে পড়ে শিক্ষার্থীদের মাথার উপর। এতে আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদেরকে। এতে করে শতবর্ষী এই বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যাও হ্রাস পাচ্ছে দিন দিন। শিক্ষার্থীরা বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ জাতীয়করণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুব্রত মজুমদার জানান,তার ঠাকুরদাদা স্বর্গীয় মনিন্দ্র কুমার মজুমদারের পিতার স্মৃতি রক্ষার্থে ১৯০২ সালে সপ্তম এডওয়ার্ডের সময় রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ১২৪ বছর যাবৎ এই বিদ্যালয়টি হাটি হাটি পা পা করে এগিয়ে চলছে এবং অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই বিদ্যালয়ের অবকাঠামোগত কোন উন্নয়ন সাধন হয়নি। বিদ্যালয়ের দুটি ভবন খুবই ঝুকিপূর্ণ। তার মধ্যেই ঝুকি নিয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে এবং শিক্ষকগন শিক্ষাদান কওে আসছেন। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসাবে তিনি বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও জাতীয়করণের দাবি জানান সরকারের কাছে।

রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল মন্ডল জানান, রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন ১৯০২ সালে প্রতিষ্ঠিত। এই স্কুলের দুইটি জরাজীর্ণ ভবন রয়েছে। এই বিদ্যালয়ের দুই পাশে দুইটি খরস্রোতা খালের ভাঙ্গন আতঙ্কে রয়েছে স্কুলটি। স্কুলটির সকল সমস্যা সমাধান ও জাতীয় করণের দাবি জানান তিনি।

এই বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মাদারীপুর সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল জানান,১৯০২ সালে মাদারীপুরে কম সংখ্যক বিদ্যালয়েরই জন্ম হয়েছিল। শতবর্ষী বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টির তেমন উন্নয়ন হয়নি। বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তিতে হাজারও প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ জাতীয়করণের দাবি জানান তিনি।

রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা জানান,রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন এটি একটি শতবর্ষী স্কুল এবং এই স্কুলের বয়স ১২৪ বছর। এই স্কুলের একাডেমিক ভবনসহ আরো দুইটি ভবন আছে যেগুলো একেবারেই জরাজীর্ণ ক্লাস করার অযোগ্য।বর্তমান সরকার শতবর্ষী স্কুলগুলে সরকারিকরণের ব্যবস্থা গ্রহন করেছে। স্থানীয় মাননীয় সংসদ সদস্য তার মাধ্যমে কিভাবে জাতীয়করণ করা যায় সে বিষয়ে কার্যক্রম গ্রহন করা হয়েছে। খালের ভাঙ্গন রোধে টেকসই বাধঁ নির্মাণ,অবকাঠামোগত উন্নয়ন এবং চারতলা ভবনের বাকি তিনতলার কাজ শুরু করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শতবর্ষী বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নসহ সকল সমস্যা সমাধান করে বর্তমান সরকার বিদ্যালয়টি জাতীয়করণ করলে শিক্ষার্থীরা অল্প বেতনে লেখাপড়ার সুযোগ পাবে এমন প্রত্যাশা এলঅকাবাসীর।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক