বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
জাটকা বিক্রির দায়ে শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা

জাটকা বিক্রির দায়ে শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা

BF6691BC-85AC-4BD6-A62D-24B1E6CB458D

শিব শংকর রবিদাসঃ জাটকা বিক্রির অপরাধে মাদারীপুরের শিবচরে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ত্রিশ কেজি জাটকা জব্দ করা হয়। বুধবার সকালে উপজেলার শেখপুর হাটে অভিযান পরিচালনা করে প্রশাসন ও নৌ পুলিশের সদস্যরা।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এসময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমান আদালত ও মৎস বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ¡ নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানকালে জাটকা বিক্রির সময় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন,’জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।’

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক