সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রকৌশলী গবেষনা ইনষ্টিটিউট নির্মান হবে শিবচরে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ,চীফ হুইপসহ বিশেষজ্ঞদের স্থান পরিদর্শন

প্রকৌশলী গবেষনা ইনষ্টিটিউট নির্মান হবে শিবচরে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ,চীফ হুইপসহ বিশেষজ্ঞদের স্থান পরিদর্শন

Shibchar technology minister Enginerring research institue visit

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ দেশের প্রকৌশলীদের দক্ষ ও বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে দেশে প্রথমবারের মতো নির্মান করা হবে প্রকৌশলী গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট। শনিবার সকালে পদ্মা সেতু সংলগ্ন মাদারীপুরের শিবচর রেল স্টেশন ও ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের পাশে প্রকল্পের স্থান পরিদর্শনে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ প্রকৌশল বিশেষজ্ঞ টিমের সদস্য ,প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা
পৃথিবী মনে করে বাংলাদেশ একটা উদাহরন হিসেবে দাড়াচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সকল পেশাদাররা কাজ করে তাদের প্রশিক্ষন প্রয়োজন আছে। প্রশিক্ষনের সাথে গবেষনা যোগ করে সারা দুনিয়ার সাথে টক্কর দিতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, চীফ হুইপ মহোদয় প্রকল্পের জন্য আমাদের যে এলাকাটি দেখিয়েছেন। জায়গাটা খুবই সুন্দর। ঢাকা শহরের
কোলাহল থেকে একটু দুরে। অথচ দিনে যাওয়া আসাতে কোন প্রবলেম নাই। এই জায়গায় প্রতিষ্ঠানটি করতে পারলে সারা বাংলাদেশ উপকৃত হবে।

মন্ত্রী আরো বলেন, আমাদের প্রকৌশলীদের জন্য আলাদা কোন গবেষনা প্রতিষ্ঠান নেই। আমরা সেই কাউন্সিলটা এখানে করবো। এখানে শুধু সিভিল প্রকৌশলীদের জন্য নয় সব ধরনের প্রকৌশলীদের জন্য এ গবেষনা করার সুযোগ থাকবে। এক সময় বাংলাদেশের বাইরের প্রকৌশলীরা এসেও এখানে গবেষনা করবেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক