রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

0

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। এসময় ভ্যানের এক যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীকে পাঁচ্চর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে ও ঘাতক ড্রাম ট্রাকটি আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে মাদবরেরচর হাটের উদ্দেশ্যে রওনা দেন ভ্যানচালক জাকির হোসেন। ভ্যানটি পাঁচ্চর-মাদবরেরচর আ লিক সড়ক দিয়ে মাদবরচর হাটের কাছাকাছি এলে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক পেছন দিক থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের চালক জাকির হোসেন (৪৫) ও যাত্রী মোহাম্মদ খান (৫৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ খান পাঁচ্চর রয়েল হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন। নিহত ভ্যান চালক জাকির হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মানিক হাওলাদারে ছেলে। তিনি শিবচর উপজেলার হাজিপুর এলাকার মতি মোল্লার বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। মাটি ভর্তি ড্রাম ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক