রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজৈরে ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

zx

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মালিকানা জায়গায় মাছ ও কাঁচা বাজারের স্থগিত কাজ নিজ ক্ষমতাবলে শুরু করার জন্য পুলিশসহ লোকজন পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক। এরই প্রতিবাদে শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার টেকেরহাটে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন, নিলামে জমি ক্রয়কৃত মালিকের নাতনী ভুক্তভোগী নিগার সুলতানা নুপুর, ভাতিজা কিরণ হাওলাদার, নাতি রবিন হাওলাদার, নাতনী রাত্রী আক্তারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ১ একর ৩৫ শতাংশ জমির দলিল মূলে মালিক ছিলেন মৃত মাইনউদ্দিন হাওলাদার। তিনি নিলামে ক্রয় করেছিলেন। এরপর ওই জায়গাটি বাজার বসার জন্য দিয়ে ছিলেন কিন্তু দলিলে অথবা সরকারকে লিখে দেননি। এখন তার নাতি-নাতনী হিসেবে ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক আমরা। এর আগে রাজৈর পৌর মেয়র অবৈধভাবে মাছ বাজারের টলঘর ভেঙে দিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে এবং মাছ বাজার রাস্তার উপর দিয়ে বসিয়ে দিয়েছে। একপর্যায়ে আমরা মামলা করলে হাইকোর্ট কাজ স্থগিত রাখার নির্দেশ দেন। এখন আবার নৌকার পৌর মেয়রকে অপসারণ করার পর ইউএনও মাহফুজুল হক পৌর প্রশাসক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে জোরপূর্বক সেই বহুতল ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। তাকে আদালতের রায়ের কাগজপত্র দেখাতে গেলে সব ছুড়ে ফেলে দেন। তিনি কোন কাগজপত্র দেখতে এবং আদালতের রায় মানতে রাজি না। আমরা এর সুষ্ঠু বিচার ও সমাধান চাই। আমরা চাই আবার আগের জায়গায় মাছ বাজার বসুক এবং রাস্তার শৃঙ্খলা বজায় থাকুক।

0

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক