রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যর জমি দখলের অভিযোগ

রাজৈরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যর জমি দখলের অভিযোগ

IMG_4574

রাজৈর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবুর বিরুদ্ধে রাতের আধারে স্যানিটারী সামগ্রী (রিং স্লাব) ভাংচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে রাজৈর উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন মিয়া।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন মিয়া একজন আওয়ামীলীগ নেতা এবং হত্যা মামলার আসামী । সে ১৭ বছর আমার ১২ শতাংশ জায়গা ভাড়া না দিয়ে জোর করে ভোগ করে আসছিল। এ নিয়ে শালিশ বৈঠকে তাকে জায়গা ছেড়ে দিতে বলেছে । কিন্তু সে ছাড়েনি।
সংবাদ সম্মেলনে রাজৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন মিয়া অভিযাগ করে বলেন, আমি দীর্ঘ ৩২ বছর যাবত রাজৈর বাজারে ৭৯ নং রাজৈর মৌজায় ৬৭০০ নং দাগে সাড়ে ৪ শতাংশ জায়গায় দোকান (রিং স্লাবের ব্যবসা) করে আসছি। সেখানে আমার প্রতিবেশী রাজৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু তার লোকজন নিয়ে রাতের অন্ধকারে আমার তৈরী করে রাখা রিং স্লাব  ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায়। এসময় আমার একচালা একটি টিনের ঘর ভেঙে নিয়ে গেছে। একই সঙ্গে রিং স্লাবের সব মালামাল ভাংচুর করে সকল খাম-খুটিসহ বেশ কয়েকটি ডাইস নিয়ে যায়। পরে চরিদিকে খুটি গেড়ে বাশের প্রাচীর দিয়ে আমার জায়গা তার দখলে রেখেছে। আমি বাধা দিতে গেলে সে আমাকে স্ব-পরিবারে হত্যার হুমকি দেয়। তাদের অত্যাচারে আমরা থাকতে পারছি না। আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে সহযোগিতা চাই, আমরা যেন এই দেশে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারি।
তিনি আরও বলেন, ওই দাগে মোট ১৫ শতাংশ জায়গা আছে। এর মধ্যে ৮.৩৫ শতাংশ জায়গা কাজী জাহিদুর রহমান লেবুর এবং ৪.৫০ শতাংশ জায়গা আমার। বাকি জায়গা মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক