সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে পিঠা উৎসবে শিক্ষার্থীদের তৈরি বাহারী রকমের পিঠার সমারোহ

শিবচরে পিঠা উৎসবে শিক্ষার্থীদের তৈরি বাহারী রকমের পিঠার সমারোহ

IMG_4822

শিবচরঃ শীত মৌসুমের ঐতিহ্যকে ধরে রাখা, নতুন প্রজন্মকে গ্রামীণ পিঠা-পুলি সম্পর্কে জ্ঞান দান, নতুন-নতুন পিঠার পরিচিতি এবং বাংলার চিরাচরিত পিঠার স্বাদ সম্পর্কে সম্যক ধারণা দিতে মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসবে শিক্ষার্থীদের হাতে তৈরি বাহারী রকমের পিঠা নজর কেড়েছে সকলের। বিকেল পর্যন্ত চলে পিঠা উৎসব।

জানা যায়, উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব আয়োজন করা হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম।
শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন পিঠার সমারোহে বিদ্যালয় ক্যাম্পাস আমন্ত্রীত অতিথি ও অভিভাবকদের পদচারনায় হয়ে উঠে কানায় কানায় পূর্ন। পিঠা উৎসবে ২৫ টি স্টলে ভাঁপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ফুল পিঠা, ডিম পিঠা, সই পিঠা, কাঁটা পিঠা, রসের পিঠাসহ অন্তত একশত প্রকারের পিঠা রয়েছে। এখানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন পিঠা কিনতে ভীড় জমাচ্ছে স্টল গুলোতে। পিঠা উৎসবে উপজেলা সহকারী ভুমি কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইফতেখারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক