মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভুত, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আগুন নেভাতে গিয়ে আহত ১

শিবচরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভুত, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আগুন নেভাতে গিয়ে আহত ১

IMG_5221

শিবচর: মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিক উপজেলার শিরুয়াইল বাজারের রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রোকন ফকিরের হোটেল পুড়ে প্রায় ৪ লাখ টাকা, মানিক দাসের সেলুন পুড়ে ৮০ হাজার টাকা ও ইলিয়াস খালাসীর মুরগীর দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকাসহ তিনটি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা দাবী করেন। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক