মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
বৃহত্তর ঐতিহ্যবাহী টেকেরহাটের গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮

বৃহত্তর ঐতিহ্যবাহী টেকেরহাটের গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮

IMG_6194

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুর জেলার বৃহত্তর ঐতিহ্যবাহী টেকেরহাট বন্দরের গরুর হাট পরিদর্শন করেছেন মাদারীপুর র‍্যাব-৮ কর্মকর্তা ও সদস্যরা। বুধবার (৪ জুন) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের গরু হাটে বিশৃঙ্খলা রোধে ও জাল টাকা সনাক্ত করনের লক্ষ্যে হাট পরিদর্শন করেন তারা। এসময় সিপিসি-৩, মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের নেতৃত্বে পুরো হাট টহল দিয়ে গরু ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে সব থেকে বড় গরুর হাট মিলে টেকেরহাট বন্দরে। এ হাটটি ঐতিহ্যবাহী হাট হিসেবে ব্যপক খ্যাতি রয়েছে। সপ্তাহে একদিন প্রতি বুধবার মিলে এই গরুর হাটটি। তবে ঈদ-উল-আযহার আগ মূহুর্তে শনিবারও হাট মিলে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় ঈদ-উল-আযহার আগ মূহুর্তের হাটগুলোতে বেশ বেগ পোহাতে হয়। মোবাইল চোর, পকেট মার, ছিনতাইকারীদের আনাগোনাও বেড়ে যায়। এজন্য প্রতিবছর এই দিনগুলোতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা রোধে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়।গরু হাটের ক্রেতা ও বিক্রেতারা জানান, বাগেরহাট, বরিশাল, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে টেকেরহাটে গরু ক্রয়-বিক্রয়ের জন্য আসেন। এখানে চাহিদার তুলনায় সকল ধরনের গরু পাওয়া যায়। এতে খুশি হন ক্রেতা, বিক্রেতাসহ গরু ব্যবসায়ীরা।পরিদর্শন শেষে মাদারীপুর র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আগামী ৭ই জুন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাবও কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা ও গরু-ছাগলের হাটে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে আমাদের নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলের ব্যবস্থা করেছি। সারারাত হাইওয়েতে নিরাপত্তা দিয়ে বিশেষ টিম কাজ করে যাচ্ছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি ও চাঁদাবাজ সহ কোন অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য আমাদের গোয়েন্দা ও বিশেষ টিম কাজ করছে।

তিনি আরও বলেন, গরুর হাটের হাসিল সরকারি নির্ধারিত টাকার বেশি নিচ্ছে কিনা, অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, চাঁদা আদায় করছে কিনা এবং যারা গরু কিনতে এসেছে তারা ঠিক মতো ঘরে পৌঁছেছেন কিনা সেইসব বিষয় নিরাপত্তা দিতে আমরা আইনগত ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা তিন ভাগে কাজ করি। ঈদের আগ মূহুর্তে, ঈদের দিন ও ঈদের পরবর্তী মূহুর্ত। যতদিন হাট চলবে ততদিন আমাদের প্রটোকল অব্যাহত থাকবে। ঈদে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রোগ্রাম চলবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক