বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে আবারও বিএনপির সম্মেলনে হট্টগোল

রাজৈরে আবারও বিএনপির সম্মেলনে হট্টগোল

IMG_6337

খোন্দকার রুহুল আমিন: এবার মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে হট্টগোল হয়েছে। অভিযোগ উঠেছে মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে আওয়ামীলীগ সমর্থিত ইউপি সদস্যকে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দী কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে কমিটি ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়ার উপর চড়াও হন পদ বঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। এসময় ‘জাফরের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে পুলিশের সহযোগিতায় বিক্ষুব্ধদের মধ্যে থেকে দ্রুত স্থান ত্যাগ করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া।
তবে এব্যাপারে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়ার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারীর জনপ্রিয়তা না থাকায় তার মনের কষ্টে এ মিথ্যা অভিযোগ করেছে । যা সম্পুন্ন মিথ্যা ও বানোয়াট, আমি সততা ও স্বচ্ছতার সাথে এবং সবার মতামত নিয়ে কমিটি ঘোষনা করেছি ।
এর আগে জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়ন, বাজিতপুর ইউনিয়ন ও হারিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনেও হাতাহাতি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, বুধবার (১৮ জুন) বিকেলে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন লুন্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে একটি কমিটি ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়া। এসময় সভাপতি পদে মোঃ জামাল খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সহ সভাপতি মোঃ মুরাদ শেখ, সাধারণ সম্পাদক পদে ইশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক রিজভী আহম্মেদ সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক পদে আতিয়ার হাওলাদারের নাম ঘোষণা করেন তিনি। এরপরই সেখানে শুরু হয় হট্টগোল। ইশিবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ আমলের ইউপি সদস্য নুরুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় ক্ষিপ্ত হয় অপর প্রতিদ্ব›দ্বী প্রার্থী ইউনিয়ন যুবদলের আরেক সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলী শেখ বয়াতি ও তার সমর্থকেরা। তারা চড়াও হয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে গাড়িতে উঠতে বাধা দেন। একপর্যায়ে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন। এসময় জাফর আলী মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ করে “জাফরের দুই গালে, জুতা মারো তালে তালে” স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ সমর্থকেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. এএইচএম মিজানুর রহমান ও গাউস-উর-রহমান, রাজৈর উপজেলা বিএনপির আহ্বায়ক ওহাব আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান লেবু কাজী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান প্রমুখ।
ইশিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ বঞ্চিত প্রার্থী সৈয়দ আলী শেখ বয়াতি অভিযোগ করে বলেন, আমি ইশিবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। তারপরের কমিটিতে নুরুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করেছিলাম। কিন্তু সে আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন সময়ে তাদের সাথে মিশে মেম্বার হইছে এবং সে আওয়ামীলীগের লোক। তারপরও প্রায় এক লাখ টাকা খাইয়া নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করছে। মঙ্গলবার রাতে গিয়ে জাফরের বাসায় টাকা দিয়ে আসছে নুরুল। সেই তথ্যও আমার কাছে আছে।
তিনি আরও বলেন, আমি এতো ত্যাগ স্বীকার করলাম, নির্যাতনের স্বীকার হইলাম, মামলা খাইলাম কিন্তু কোন যাচাই-বাছাই ছাড়াই টাকার বিনিময়ে হুট করে এসেই কমিটি দিয়ে দিছে। আমরা এই কমিটি মানি না। পুনরায় কমিটি গঠনের দাবি জানাই। এই দাবি না মানলে আমরা রাস্তা বন্ধ করে দেব।
এ অভিযোগ অস্বীকার করে ইশিবপুর ইউনিয়ন বিএনপির নব-ঘোষিত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল ইসলাম শরীফ বলেন, তার (জাফর আলী মিয়া) টাকা পয়সার কোন অভাব নাই। তাকে টাকা দেওয়ার সাহস কারো নাই। তার কথা একটাই তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। আসলে যারা না হতে পারবে বা ব্যর্থ হবে, তারা পরে অন্যের ঘারে দোষ চাপায়। কিন্তু নিজেদের ব্যর্থতা উল্লেখ করে না। আর আমি আমার বংশের কারণে সর্বোচ্চ ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি, আওয়ামীলীগের সমর্থনে হই নাই। আমি ওয়ান-এলিভেনের পর থেকে ইশিবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। এখন বিএনপির সাধারণ সম্পাদক হয়েছি। কারণ দীর্ঘদিন মাঠে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলাম।
এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়ার মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুন্ন মিথ্যা ও বানোয়াট, আমি সততা ও স্বচ্ছতার সাথে এবং সবার মতামত নিয়ে কমিটি ঘোষনা করেছি । অভিযোগকারীর জনপ্রিয়তা না থাকায় তার মনের কষ্টে এ মিথ্যা অভিযোগ করেছে ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক