শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া

রাজৈরে মডেল মসজিদের উদ্বোধন, সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তির কামনায় দোয়া

IMG_8575

টুটুল বিশ্বাস -মাদারীপুরের রাজৈর উপজেলায় সরকারি উদ্যোগে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদের উদ্বোধন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজকে কেন্দ্র করে মুসল্লিদের ঢল নেমে আসে উপজেলা চত্বরে। আযান শুরুর পর মুহূর্তেই প্রধান ফটক থেকে মসজিদ প্রাঙ্গণ—সব জায়গা ভরে যায় উপচে পড়া ভিড়ে।
প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি তিনতলা মসজিদটিতে একসঙ্গে প্রায় ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারী নামাজিদের জন্য আলাদা নামাজঘর, প্রশস্ত অজুখানা, হিফজখানা, লাইব্রেরি, গবেষণা ও দাওয়াত কেন্দ্র, সম্মেলন কক্ষ এবং গাড়ি পার্কিং—সব মিলিয়ে অবকাঠামোটি রাজৈরবাসীর কাছে নতুন এক ইসলামিক কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।
উদ্বোধনী জামাতে নেতৃত্ব দেন মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ বেলাল হোসেন কাশেমী। উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মোয়াজ্জেন মো. আব্দুল্লাহ বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর মানুষ প্রতিদিনই জানতে চাইত কবে নামাজ শুরু হবে। আজ সেই অপেক্ষার শেষ হলো।
স্থানীয়দের ধারণা, এই মসজিদ শুধু নামাজের স্থান নয়—এটি ধীরে ধীরে ইসলামিক শিক্ষা, ধর্মীয় গবেষণা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। ভবিষ্যতে ধর্মীয় পর্যটনেও এটি ভূমিকা রাখতে পারে বলে তারা আশা করছেন।
দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে রাজৈরের এই মসজিদটি বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে।
এদিকে বাদ আসর উপজেলার বিভিন্ন মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক