রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ

শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ

Shibchar Grande (2)

প্রদ্যুৎ কুমার সরকারঃ বাড়িওয়ালা ও স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরের শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ । বস্তুটি উদ্ধার করে শিবচর থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিন ও তার স্বজনরা সাংবাদিকদের সহায়তায় দেয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ বাড়িটিতে যায়। এসআই মিলন কুমারের নেতৃত্বে শিবচর থানা পুলিশ একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে। গ্রেনেডটি পুরাতন জং পড়া তবে পিনযুক্ত। জয়নালের পরিবার বেশ কিছুদিন আগে পুকুর খননকালে বস্তুটি পায়। এরপর ওই্ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় বাড়িতেই ছিল। কয়েকদিন আগে জয়নালের কিশোর ছেলে তার মামা বাবু মোল্লার সাথে মামাবাড়িতে বসে একটি সিনেমা দেখার সময় গ্রেনেড দেখতে পায়। এসময় ওই কিশোর মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে। বিষয়টি রবিবার রাতে বাবু মোল্লা স্থানীয় সাংবাদিকদের জানালে বিষয়টি শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনকে জানানো হয়। তাৎক্ষনিকভাবে শিবচর থানা পুলিশের একটি টিম ওই বাড়িতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান , বাড়িওয়ালার মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ি থেকে আমরা গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আদালতের আবেদনের প্রেক্ষিতে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক