বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ

শিবচরে পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরনের চেক বিতরণ

IMG_7338

প্রদ্যুৎ কুমার সরকারঃ মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২২ জন ভূমি মালিকের হাতে ১ কোটি ৩ লাখ টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিবচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের গোয়ালকান্দা মৌজায় ও পদ্মা সেতু এপ্রোচ সড়ক প্রকল্পের কুতুবপুর মৌজায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২২ জনের মাঝে ১ কোটি ৩ লাখ টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ। এসময় শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে একই প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মাঝে আরো ২ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এই নিয়ে ২ টি প্রকল্পে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হলো।

নজরুল ইসলাম নামের ক্ষতিপূরণ পাওয়া এক ভূমির মালিক বলেন, দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনোপ্রকার হয়রানি ছাড়াই আমরা আজ ক্ষতিপূরণের চেক হাতে পেলাম।

রোকন উদ্দিন নামের আরেক ভূমি মালিক বলেন, একটা সময় জমির ক্ষতিপূরণের চেকের জন্য দালালসহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। এতে আমাদের অনেক সময় ও অর্থের অপচয় হয়েছে। এখন আর সেই হয়রানি নেই। উপজেলা থেকেই আমার জমির ক্ষতিপূরণের চেক পেলাম।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ বলেন, অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগাযোগ করার পরে উপজেলায় গিয়ে তাদের হাতে চেক তুলে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের যাতে কোনো প্রকারের দুর্নীতি ও হয়রানির শিকার না হতে হয় সেজন্য জেলা প্রশাসন থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক