বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
সাউথ আফ্রিকায় শিবচরের এক যুবককে গুলি করে হত্যা,পরিবারজুড়ে আহাজারি

সাউথ আফ্রিকায় শিবচরের এক যুবককে গুলি করে হত্যা,পরিবারজুড়ে আহাজারি

IMG_7350

শিব শংকর রবিদাসঃ সাউথ আফ্রিকায় মাদারীপুরে শিবচরের এক যুবককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই প্রবাসীর হত্যার খবর বাড়িতে পৌছালে পরিবারজুড়ে আহাজারি নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত নিহতের মরদেহ বাড়িতে আনার দাবী করেছেন।

পারিবারিক সুত্রে জানা যায়, সাউথ আফ্রিকার জোহানাসবার্গে ২০০৯ সাল থেকে মুদি ব্যবসা করছিলেন শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের আনেস সিকদারের ছেলে শামীম সিকদার (৪২)। সোমবার সাউথ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে দোকান পরিচালনাকালে দূবৃত্তরা হামলা চালায়। এসময় শামীম লুকিয়ে আত্মরক্ষার চেষ্টার করে। একপর্যায়ে শামীমের মাথায় গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন শামীমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাকে হত্যা করলেও দোকান থেকে কোন মালামাল বা টাকা লুট করেনি সন্ত্রাসীরা। ফলে অনেকেরই ধারনা শামীমের ব্যবসা ভাল হওয়ায় শত্রæতাবসত সন্ত্রাসীদের দিয়ে এহত্যাকান্ড ঘটানো হতে পারে। মঙ্গলবার শামীমের বাড়িতে তার মৃত্যুর খবর পৌছালে এলাকাজুড়ে শোক নেমে এসেছে। স্ত্রী আইরিন আক্তারসহ পরিবারটিজুড়ে শোকের মাতম বইছে। শামীমের বড় ছেলে আরিফ দশম শ্রেনীর ছাত্র, ছোট ছেলে তামিম অষ্টম শ্রেনীর ছাত্র এবং জমজ ২ মেয়ে মৌ ও মানছার বয়স ৪ বছর।

এলাকাবাসি জানায়, সন্ত্রাসীরা শামীমকে হত্যা করলেও কোন মালামাল লুট করেনি বা টাকাও নেয়নি। ব্যবসা ভাল হওয়ায় আফ্রিকায় সন্ত্রাসী ভাড়া করে বাঙ্গালীরাই এ হত্যাকান্ড ঘটাতে পারে।

নিহত শামীমের বাবা আনেস সিকদার বাস্পরুদ্ধ কন্ঠে বলেন, ৬ মাস আগেও শামীম বেড়াতে এসেছিল। আজ মৃত্যুর খবর এসেছে। আমরা লাশটি দ্রæত আনার দাবী জানাই।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক