রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
ইলিশ রক্ষা অভিযান: পদ্মা নদীর শিবচরে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার, ৬০ হাজার মিটার জাল ধ্বংস

ইলিশ রক্ষা অভিযান: পদ্মা নদীর শিবচরে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার, ৬০ হাজার মিটার জাল ধ্বংস

0

শিবচর : ইলিশ রক্ষা অভিযানকালে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জাল থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করেছে প্রশাসন।এছাড়া গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল জব্দ করে
আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এসময় ৮ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

0
শিবচর উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ও ডিমওয়ালা ইলিশ মাছ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজী, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩ মাস বয়সী বলে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান। এদিকে রোববার ভোর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৬০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ মাছ উদ্ধার করা হয় ৮ কেজি। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, রোববার আমরা ৬০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করেছি। জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি ডলফিন মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করেছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক