রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
রাজৈরে পতিতাবৃত্তির অপরাধে ৭ জনকে গ্রেফতার

রাজৈরে পতিতাবৃত্তির অপরাধে ৭ জনকে গ্রেফতার

Madaripur-Tv madaripur-tv madaripurtv
Madaripur-Tv madaripur-tv madaripurtv

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে পতিতাবৃত্তির অপরাধে পতিতাদের সরদারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের পতিতা সরদার রানী(৩০), চৌয়াড়ীবাড়ীর মিতু বালা(৩০), রাজশাহীর গোদাগারী থানার প্রেমতলী মেডিকেল এলাকার ময়না বেগম(২৪), ঢাকার আশুলিয়া থানার সাভার উত্তর রাজশন এলাকার সুবর্ণা আক্তার(৩০), রাজৈরের আমগ্রামের সুজিত ভাবু(২৫), আন্তর বালা(২০) ও সাহাপাড়ার অথৈয় সাহা(২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ফ্লাট বাসা ভাড়া নিয়ে স্থানীয় কুচক্রীমহলের ছত্রছায়ায় পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছিল রানী। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকেরহাট আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালায় রাজৈর থনার পুলিশ। এসময় ৫ তলা ভবনের ২য় তলার একটি ফ্লাট থেকে পতিতাদের সরদার রানীসহ পতিতাবৃত্তির সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তির অপরাধ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক