রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা মিথিলার আত্মহত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধন নামজারি করে দিতে মাদারীপুরের শিবচরে এসি ল্যান্ডের নাম ভাঙিয়ে টাকা আদায়, পরিচ্ছন্নতাকর্মীর ১ মাসের কারাদন্ড রাজৈরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল ঘন কুয়াশায় ঢাকা–বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন, অনুদান ও পুনর্বাসন কার্যক্রম রাজৈরে রাস্তার ইট তুলে নিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ও তার স্বামীর ওপর হামলা, কুপিয়ে জখম শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টেকেরহাটে বিক্ষোভ সভা মাদারীপুর-১ আসনঃবিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণের নির্দেশ: রাজৈরে উপদেষ্টা আদিলুর রহমান খান
রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

IMG_4841

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের ঘর থেকে তার ভাইসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের আপন ভাই মিজান(৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম(৩৫)। তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২০ জানুয়ারী) দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বসবাসরত ভবনের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার আপন ভাইসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তল্লাশী করে তাদের ৩ জনের শরীর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। রাজৈর থানা এলাকার মধ্যে কেউ মাদক বিক্রি-সেবন করতে পারবে না। যেই হোক না কেন, মাদকের বিষয় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক