বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারনা, প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার

শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারনা, প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার

IMG_5073

শিবচর : মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারন মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে এই চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। চক্রের মূলহোতা জাহাঙ্গীর পুলিশ ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এই চক্রের আরো সদস্যদের ধরতে অভিযান চলছে বলে শুক্রবার রাতে প্রেস ব্রিফিংয়ে জানান সহকারী পুলিশ সুপার মো: আজমীর হোসেন। এসময় শিবচর থানার ওসি মো: রতন শেখ (পিপিএম) উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত নভেম্বর থেকে শিবচর থানা পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ চক্রটি শনাক্তে কাজ শুরু করে। এরই মাঝে গত ১০ ফেব্রুয়ারী সকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়া নামের এক নারীর মোবাইল নম্বরে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বাদীকে বলে যে হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারী জায়গার উপর পরেছে। সেই দোকানের টিনের সাথে সেনাবাহিনীর গাড়ী লেগে গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে গেছে। তাই গ্লাস মেরামতের জন্য ৩ হাজার ৫০০ টাকা এখুনি দিতে হবে। নয়ত আপনার সমস্যা হবে। ভয় পেয়ে ওই নারী সাথে সাথেই প্রতারকদের দাবিকৃত টাকা নগদ এর মাধ্যমে দিয়ে দেয়। প্রতারক চক্রটি ওই নারীকে একাধিক বার ফোন কওে তিন দফায় মোট ৮ হাজার টাকা নেয়। পরর্তীতে ফোনে আরও টাকা দাবি করলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী নারী শিবচর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় জিডি করার পরামর্শ দিলে ওই নারীর ছেলে শিবচর থানায় একটি জিডি করেন।
এ ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ এই প্রতারক চক্রটি ধরতে শক্তিশালী টিম নিয়ে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রতারক চক্রটি শনাক্ত করে উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার ছিরু সেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৫), একই এলাকার শংকর মালোর ছেলে সিমান্ত মালো (২০) ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কুদ্দুস শিকদারের ছেলে কাওছার শিকদারকে (২১) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে। এই চক্রটি বিভিন্ন মানুষের নামে ভূয়া সিমকার্ড তুলে তা দিয়ে প্রতারনা করতো। একেক সময় একেক নম্বর ব্যবহার করতো চক্রটি বলেও পুলিশ জানায়।

প্রতারক চক্রের মূলহোতা মো: জাহাঙ্গীর শেখ বলেন, আমরা ঘুরে ঘুরে প্রথমে দেখতাম কার বাড়ি রাস্তার, কার দোকান রাস্তার পাশে, বা কাকে ভয় দেখালে টাকা পাওয়া যাবে। পরে ফোন করে মেজর পরিচয় দিয়ে টাকা চাইতাম। ওরা বিকাশ আবার নগদে টাকা দিতো।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আজমীর হোসেন বলেন, প্রতারক চক্রটি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই মানুষকে মোবাইলের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যৌথ বাহিনীর সহায়তায় ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অবশেষে চক্রের মূলহোতাসহ তিনজনকে ধরতে সক্ষম হয়েছি। এই চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে। চক্রের মূলহোতা আমাদের কাছে ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক