বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
ফরিদপুর থেকে চুরি যাওয়া ইজিবাইক শিবচর থেকে উদ্ধার, আটক ২

ফরিদপুর থেকে চুরি যাওয়া ইজিবাইক শিবচর থেকে উদ্ধার, আটক ২

IMG_5074

শিবচরঃ প্রায় ৪মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় চোরাই অটো মজুদ রাখার অপরাধে ২ জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, প্রায় ৪ মাস আগে ফরিদপুর সদর থানার বাখুন্ডা এলাকার মনির হোসেনের মালিকানাধীন  একটি ইজিবাইক তারই গাড়ির চালক চুরি করে পালিয়ে যায়। ফরিদপুর থানায় ইজিবাইক চুরি সংক্রান্ত একটি মামলাও হয়। ইজিবাইক চুরির বিষয়টি শিবচর থানা পুলিশকে অবহিত করে ফরিদপুর থানা পুলিশ। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শিবচর থানার ওসি মোঃ রতন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচ্চর এলাকায় ছদ্দবেশে অভিযান পরিচালনা করে। অভিযানকালে লতিফ তালুকদারের গ্যারেজ থেকে ফরিদপুর থেকে চুরি যাওয়া ইজিবাইকটি পুলিশ উদ্ধার করে। এসময় পুলিশ চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক পাঁচ্চর গোয়ালকান্দা গ্রামের করিমুদ্দিনের ছেলে লতিফ তালুকদার ও অটো চালক শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের করিম খানের ছেলে লিটন খানকে আটক করে।আটককৃত লতিফ তালুকদার বলেন, লিটন ও অন্য অপরিচিত এক লোক অটো আমার কাছে নিয়ে আসলে আমি ৭৫ হাজার টাকায় কিনে রাখি।আমি জানতাম না এটি চুরির।
ইজিবাইক মালিক মনির হোসেন বলেন, আমার গাড়ির ড্রাইভার নিজেই গাড়িটি চুরি করে শিবচর এসে বিক্রি করে। এ ব্যাপারে মামলা করার পর শিবচর থানা পুলিশ আজ আমার গাড়িটি উদ্ধার করেছে।
শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, আমরা গোপন সংবাদে অটোটির অবস্থান জানতে পেরে সরকারী গাড়ি ছাড়া অভিযান পরিচালনা করি। যেন গাড়ি দেখে অপরাধীরা পালাতে না পারে। পরে লতিফের গ্যারেজ থেকে ইজিবাইকটি উদ্ধার করি। এসময় দুই জনকে আটক করি। ফরিদপুর থানা পুলিশ আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক