বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

IMG_5410

শিবচরঃ মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার(১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম(৪০)। তিনি ভাঙ্গারী মালামাল কেনাবেচার ব্যবসায় করতেন।
জানা গেছে, সন্ধ্যার দিকে মোল্লার বাজার সংলগ্ন রেলওয়েতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। হাত-পা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যাওয়ার পর রেললাইনের উপর লোকটির শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে ভিড় জমায় ঘটনাস্থলে। ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি বলেন,’যে মারা গেছে তার নাম রফিকুল ইসলাম। আমরা এখানে তিন বছর ধরে থাকি। ভাঙ্গারীর ব্যবসায় করি। আগে চিটাগাং থাকতাম। রফিকুলের এক ছেলে, এক মেয়ে। ও জুয়া খেলে অনেক টাকা হেরেছে। আমরা ধারনা করছি সে আত্মাহত্যা করেছে। অনেক দিন ধরেই সে হতাশায় ভুগছিল।
তিনি আরও বলেন,’ট্রেনে কাটা পড়ে রফিকুলের দুইপা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।’
প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুজ্জামান শিকদার বলেন,’ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক