বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
রাজৈরে এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১১

রাজৈরে এক মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১১

IMG_7868

আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে প্রেম ঘটিত কারণে একটি মেয়েকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাতে উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক মাস আগে উত্তম বালা গ্রুপ ও জয়দেব বালা গ্রুপের মধ্যে একটি মেয়েকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তর্কবিতর্কের একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ১১ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।আহতরা হলেন, গোপাল বালা (৩৫), মিন্টু বালা (৩৩), জয়দেব বালা (৪৫), অসীম বালা (৪০) ও স্বপন বালা (৫৫), প্রকাশ বালা (৫০), বঙ্কিম বালা (৬০), নরেশ বালা (৫০), উত্তম বালা (৫৩), সজল বালা (৪০) ও তুলি বালা (৪২)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও পরস্পরের আত্মীয় স্বজন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম তারেক জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযোগ পেলে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক