বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ ফরিদপুর ডিভিশন ৯৫/৯৭ ব্যাচের বন্ধুত্ব মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত রাজৈরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, টেকসই ও পুষ্টিনির্ভর কৃষির ওপর জোর পলাতক ১বছর সাজাপ্রাপ্ত আসামিসহ একাধিক ওয়ারেন্টভুক্ত গ্রেফতার,জেল হাজতে প্রেরণ রাজৈর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য সরকারিভাবে বিনামূল্যে হামের টিকাদান কর্মসূচি শুরু চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন মাদারীপুরের শিবচরে আগুন আতংকে হাসপাতাল ছেড়ে পালালো রোগীরা
একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন ইতালির নাগরিক দুই ভাই

IMG_7752

আকাশ আহম্মেদ সোহেলঃ একই সঙ্গে বাংলাদেশি মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি। স্বপ্ন পূরণে আরব দেশ মিশরে পড়িয়ে মাওলানা বানাতে চান ইতালি প্রবাসী বাবা।
মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসাথেকে একই সঙ্গে ৩০ পাড়া কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা মসজিদের ভিতরে তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম। এসময় তাদের গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো। হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আব্দুর রহিম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে এবং দুজনেই ইতালির নাগরিক।

মাদরাসা ও পারিবারের সদস্যরা জানায়, দীর্ঘ ২৩ বছর যাবত ইউরোপের দেশ ইতালিতে থেকে কাজ করেন মামুন হাওলাদার। পরে স্ত্রীকেও নিয়ে যান ইতালিতে। সেখানেই মামুন ও তানিয়া দম্পতির সংসার আলোকিত করে জন্ম নেয় আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)। তারা জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও দুই ছেলেকে মাওলানা বানানোর স্বপ্ন দেখেন মামুন। কিন্তু ইতালিতে কোন মাদ্রাসা না থাকায় ইচ্ছা পূরণ করতে দুই ছেলেকে নিয়ে আসেন নিজ জেলা মাদারীপুরে। ভর্তি করে দেন জেলার রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার ঐতিহ্যবাহী বড় মাদরাসা খ্যাত ‘জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসায়’। এই মাদরাসা থেকে একই সঙ্গে কুরআনের ৩০ পাড়া মুখস্থ করে কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান ও আব্দুর রহিম।

ইতালি প্রবাসী মামুন হাওলাদার জানান, আমার দুই ছেলে আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) ইতালিতে জন্মগ্রহণ করেছে। সেই সুবাদে জন্মসূত্রে তারা ইতালির নাগরিক। আমরা পুরো পরিবার ইতালিতে বসবাস করি। কিন্তু আমার স্বপ্ন দুই ছেলেকে মাওলানা বানাবো। তাই দেশে এনে মাদ্রাসায় ভর্তি করেছিলাম। আজ আমার দুই ছেলে হাফেজ হয়েছে। এতে আমি খুব খুশি। ওদের শিগগিরই আবার ইতালি নিয়ে যাবো এবং মিশরে মাওলানা পড়তে পাঠাবো। আমার স্বপ্ন ও ইচ্ছা ওরা দুই ভাই বড় মাওলানা হবে। 

 

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক