রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
ধর্ম যার যার দেশটা আমাদের সবার-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

ধর্ম যার যার দেশটা আমাদের সবার-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

3A5C979F-8A39-4F6C-95FA-16588CD75708

শিবচর(মাদারীপুর)প্রতিনিধিঃ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শিবচরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালী বাড়ি মন্দিরের ভক্তদের জন্য নবনির্মিত দ্বিতল বিশ্রামাগার ও মার্কেট উদ্বোধন করেছেন। শুক্রবার রাতে একইসময় কালী বাড়ি রাধা কৃষ্ণ মন্দিরের ৫৬ প্রহরব্যাপী নামযজ্ঞ ও ৮ম প্রহরব্যাপী অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিদর্শন করেন। এসময় হাজারো ভক্তরা অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরআগে সন্ধ্যায় চীফ হুইপ ভদ্রাসন ক্রোকচর বনিকবাড়ি সার্বজনীন লোকনাথ বাবার মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড.রহিমা খাতুন,পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম,পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকারের সময় সবাই যার যার ধর্ম শান্তিতে পালন করে। আমরা মনেকরি ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার দেশটা আমাদের সবার। মুসলমান,হিন্দু,খ্রীস্টান ,বৌদ্ধ সবাই মিলেই দেশটা ্আমাদের। এই দেশের উন্নয়নের জন্য সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক