রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না জলিল বেপারীর

রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না জলিল বেপারীর

138792BA-A12B-41C6-95E7-AC1032AFFE10

খোন্দকার রুহুল আমিনঃ মাদারীপুরের রাজৈরে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে একটি গাড়ির চাপায় জলিল বেপারী (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় ভ্যানচালক নূর হক (৪০) ও আরেক ভ্যানযাত্রী জয়নাল মোল্লা।

রোববার রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সানেরপাড় এলাকার এস.আর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত জলিল বেপারী উপজেলার কুঠিবাড়ি এলাকার মৃত হাসান বেপারীর ছেলে।

পুলিশও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সাধুর ব্রিজ এলাকায় ওয়াজ মাহফিল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জলিল বেপারীসহ তিনজন। তারা সানেরপাড় এলাকায় এলে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানগাড়িটি দুমড়েমুচড়ে যায় । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলিল বেপারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক নূর হককে (৪০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক