সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের রাজৈরের চৌয়ারীবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ জন

পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের রাজৈরের চৌয়ারীবাড়ীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ জন

Rajoir clash pic 5.4.23

বিনয় জোয়ারদারঃমাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে।

এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা যায়, চৌয়ারীবাড়ী গ্রামের হরেন্দ্রনাথ কীর্তনিয়ার ছেলে হরষিৎ কীর্তনিয়ার সাথে জমিজমা নিয়ে একই গ্রামের কুটিশ্বর মন্ডলের ছেলে পরিমল মন্ডল,ভব মন্ডলদের বিরোধ চলে আসছিল। বুধবার সকালে পরিমন্ডল মন্ডলের ভাই কানাই মন্ডলের দোকান ভাংচুর করে নতুন ঘর তোলাকে কেন্দ্র করে হরষিৎ কীর্তনিয়া ও ভব মন্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এখবর ছড়িয়ে পরলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাবাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত শংকর বালা (৫০), জগদীশ বালা (৫৫), স্বপ্ন কীর্তনিয়া (১৪),হরষিৎ কীর্তনিয়া (৩৭), পরিমল মন্ডল (৪৫), পার্বতী মন্ডল (৫০), জোছনা মন্ডল (৫০), মুকুল মন্ডল (৩০), দুলালী কীর্তনীয়া (৩০) ও সবিতা মন্ডল (৩৫) কে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় শংকর বালা ও জগদীশ বালাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছ। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে ভূক্তভোগী কানাই মন্ডলের স্ত্রী পার্বতী মন্ডল জানান, সকালে আমি দোকানে ছিলাম। হঠাৎ করে হরষিৎ লোকজন নিয়ে এসে হামলা ও লুটপাট চালায়। ঠেকাতে গেলে আমিসহ ১০ জন আহত হই।

হরষিৎ কীর্তনিয়া জানান, আমি কানাইয়ের দোকানের পাশে আমার নিজের দোকানে শুয়ে ছিলাম। বুধবার সকালে কানাইয়ের ভাই ভবসহ লোকজন এসে আমার উপর অতর্কিতে হামলা চালায়।

রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক