শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
রাজৈরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

রাজৈরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

Rajoir Dakat arrested Pic(1)-08.09.2023

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজেন্দ্রী দ্বারাদিয়া হতে ইশিবপুরগামী রাস্তার পাশের একটি মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বড়ভাটরা গ্রামের মৃত কালাম চৌকিদারের ছেলে শামীম চৌকিদার (৩২), কারিকর পাড়া এলাকার মজিবর শেখের ছেলে সবুজ শেখ (৩৫), ননীক্ষীর গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে সিরাজ মোল্লা (৩৮) এবং নয়াকান্দি (সুইচগেট) এলাকার মজিবর শেখের ছেলে নজরুল ইসলাম শেখ (৪০)। এরা সবাই গোপালগঞ্জের মুকসুদপুর ও মাদারীপুরের রাজৈর থানার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ টহলে নিয়োজিত অফিসারদের সহায়তায় অভিযান চালিয়ে দ্বারাদিয়া এলাকা হতে ইশিবপুরগামী রাস্তার পাশে একটি মেহগনি বাগানে বসে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ও তাদের দেয়া তথ্যে একটি রাম দা, একটি লোহার তৈরি শাবল, দুইটি সেলাই রেঞ্জ, একটি লোহার তৈরি কাটার, একটি লোহার তৈরি দা এবং ডাকাতদের বহনকারী সবুজ রঙের একটি ইজিবাইক যার সিটের নিচে টুল বক্সের মধ্যে ২টি স্ক্রু ড্রাইভার, ২টি প্লাসসহ উদ্ধার করা হয়।

রাজৈর থানার তদন্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত ৪ ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক