শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শারদীয় দূর্গাৎসব উপলক্ষে শিবচরে আরতী প্রতিযোগিতায় রুপার ধুপতি ও প্রদীপ জিতলো শ্যামল ও জ্যোতি

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে শিবচরে আরতী প্রতিযোগিতায় রুপার ধুপতি ও প্রদীপ জিতলো শ্যামল ও জ্যোতি

0

প্রদ্যুৎ কুমার সরকারঃ শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মাদারীপুরের শিবচরে আরতী প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরতী প্রতিযোগিতায় পুরুষ দলে প্রথম স্থান অর্জন করে রুপার ধুপতি পুরস্কার পেয়েছে শ্যামল চক্রবর্ত্তী এবং নারী দলে আরতী প্রতিযোগিতায় প্রথম হয়ে রুপার প্রদীপ পুরস্কার পেয়েছে জ্যোতি বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

জানা যায়, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবচর পৌরসভার সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরে বুধবার রাতে পুরুষ ও নারী দলের ধুনছি আরতী নাচ প্রতিযোগিতা, উলু ধ্বনী প্রতিযোগিতা, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতা,হাঁড়ি ভাঙ্গা, শিশু ধুনচি, নাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ধুনচি নাচে প্রথম স্থান অর্জন করে শ্যামল চক্রবর্ত্তী ও ২য় স্থান অর্জন করে তুষার সাহা, নারী দলের ধুনচি নাচে প্রথম হয়েছে জ্যোতি বিশ্বাস ও ২য় স্থান অর্জন করে সিমা শীল, উলু ধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিমা শীল ও ২য় হয়েছে দিপু চক্রবর্ত্তী, শঙ্খ ধ্বনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে অর্পনা সাহা ও ২য় স্থান অর্জন করেছে সম্পা সাহা, হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সিমা শীল ও ২য় হয়েছে সম্পা সাহা, শিশু ধুনচি নাচে প্রথম হয়েছে সূর্য্য ঘোষ ও ২য় হয়েছে অংকন চক্রবর্ত্তী, নাচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে
অন্বেষা অধিকারী ও ২য় স্থান অর্জন করেছে সকাল মনি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, পৌর কাউন্সিলর অহিদুজ্জামান শাকিল খান,সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি বাসুদেব অধিকারীসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক