মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
নানা আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরে ফিজিওথেরাপি দিবস উদযাপন করা হয় ফিজিওথেরাপিস্ট হিসেবে অনন্য ভূমিকা রেখে চলেছেন মাদারীপুরের ডাঃ সুমন বিশ্বাস অসাম্প্রদায়িক চেতনা আর অহিংস নীতিতে বাংলার লোক সংস্কৃতি রামায়ন ও কবি গান পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মৃনাল সরকার প্রতারক লাবনীর ফাঁদে দুই শ্রেণির পেশাজীবী, নিঃস্ব হওয়ার অভিযোগ বাইক রাইডার ও স্বর্ণ ব্যবসায়ীদের রাজৈরে ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু রাজৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি রাজৈরে পুরুষদের বিরুদ্ধে এক নারীর একাধিক মিথ্যা মামলা, অতিষ্ঠ হয়ে ৩ পরিবার ভারতে রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চবিতে মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের দায়িত্বে রাজৈরের সাগর-সাজ্জাদ

চবিতে মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের দায়িত্বে রাজৈরের সাগর-সাজ্জাদ

photo-output

বিশেষ প্রতিনিধিঃ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাদারীপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোঃ সাগর ফকির এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজ্জাদ হোসেন। সভাপতি মো: সাগর ফকির ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃতি সন্তান।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শেখ নুসরাত জাহান সোমা এবং যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রানা তালুকদার।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংগঠনের শ্রদ্ধেয় শিক্ষক উপদেষ্টামণ্ডলী ড. জামাল উদ্দিন আহমেদ, শামসুন নাহার (মিতুল), ড. লিটন মিত্র, মোহাম্মদ নাসিরুল হক এবং সংগঠনের সভাপতি এস এম ফায়জুল হক ও সাধারণ সম্পাদক মোর্শেদা রহমানের স্বাক্ষরের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
একই সঙ্গে আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য সভাপতি-সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুভূতি ব্যক্ত করে নব-নির্বাচিত সভাপতি মোঃ সাগর ফকির বলেন, মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুরের সকল শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থীদের সকল প্রয়োজনে আমরা তাদের পাশে থাকব। সংগঠন কে গতিশীল রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের প্রিয় সংগঠন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর এর শিক্ষার্থীদের পাশে সব সময় বটবৃক্ষ হয়ে থাকবে আমাদের সংগঠন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক