মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
শিবচরে ন্যায্যমূল্যের চাল দোকানে বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা,১১ বস্তা চাল জব্দ

শিবচরে ন্যায্যমূল্যের চাল দোকানে বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা,১১ বস্তা চাল জব্দ

0

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ন্যায্যমূল্যের চাল সঠিকভাবে বিতরণ না করে অন্যত্র বিক্রি এবং বিক্রির জন্য সরিয়ে রাখার দায়ে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় অন্য গুদামে সরিয়ে রাখা ৭ বস্তা ও অন্য দোকানে বিক্রি করা ৪ বস্তাসহ মোট ১১ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে ন্যায্যমূল্যের চালের ডিলার মহিউদ্দিন আহমেদ সেলিম কার্ডধারী ক্রেতাদের কাছে চাল বিতরণ না করেই অন্য দোকানে বিক্রি করে দেন এমন অভিযোগ উঠে। খবর পেয়ে শুক্রবার বিকেলে সন্নাসীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কহিনুর হাওলাদার ঘটনাস্থলে পৌছেন। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা পান। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। এসময় সরকারী বস্তা বদল করে স্থানীয় চাল ব্যবসায়ী নুরুল আলমের দোকানে কেজী প্রতি ৩৮ টাকা দামে বিক্রি করা ৪ বস্তা ও অন্য গুদামে সরিয়ে রাখা ৭ বস্তাসহ মোট ১১ বস্তায় ১ শ ৩৩ কেজী চাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় ডিলার মহিউদ্দিন আহমেদকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,’সরকারের নায্যমূল্যে বিতরণের ১১ বস্তা চাল ওই ডিলার সঠিকভাবে বিতরণ না করেই নিজ হেফাজতে রেখে দিয়েছিল। এর মধ্যে ৪ বস্তা চাল বস্তা বদল করে পাশের দোকানে বিক্রিও করেছিল। এই অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে জেলসহ কঠোর সাজার আওতায় আনা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক